ফরিদপুর আদালত
ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় নয়ন হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন: প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড
ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশী হাফিজুর রহমান মোল্লাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করে। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০১২ সালে সংঘটিত এই লোমহর্ষক হত্যাকাণ্ডের দীর্ঘ এক যুগ পর আজ মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন: স্বামীর আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক স্বামী মনোজিত সরকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা আদায়ের পর ভুক্তভোগী পরিবার পাবে। সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
ফরিদপুরে দুর্নীতির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্ত্রী ইশরাত জাহান দীপা-কে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁর প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামী লালন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।